
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসলিম হক অনন্যা ‘অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া’ নামক ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক অসুস্থতায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে।
নৃবিজ্ঞান বিভাগ ও অনন্যার পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে তিনি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে স্থানান্থর করেছে। ইতিমধ্যে তার চিকিৎসা বাবদ অনেক টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনন্যার চিকিৎসা চালিয়ে যেতে প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন, যা তাঁর পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছে তাঁর পরিবার।
এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শামীমা নাসরিন বলেন, ‘তাসলিম হক অনন্যা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য। তার পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। অনন্যার উন্নত চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা দরকার, যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। আমাদের সকলের সহযোগিতায় বাঁচতে পারে অনন্যার জীবন।’
সহযোগিতার মাধ্যম ব্যাংক একাউন্ট—Thaslim Haque Anonna, Account No- 0604140000196, NANDIPARA BRANCH, AL-Arafah Islamic Bank PLC

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
১ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
১ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২ ঘণ্টা আগে