
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স, সেবার মান ও সরকারি নীতিমালা অনুসরণ যাচাই করে অননুমোদিত ও নিয়মবহির্ভূত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীকে ডিও লেটার দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য (এমপি) মো. আবুল হাসনাত (আবদুল্লাহ)।
আজ রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিও লেটারটি প্রকাশিত হওয়ার পর তা ভাইরাল হয়।
ডিও লেটারে এমপি মো. আবুল হাসনাত (আবদুল্লাহ) উল্লেখ করেন, দেবিদ্বার উপজেলায় উল্লেখযোগ্যসংখ্যক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে এবং প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এসব প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা নেন। এই অবস্থায় দেবিদ্বারে পরিচালিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সেবার মান, বৈধ লাইসেন্স ও অনুমোদন, প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতি, চিকিৎসা সরঞ্জাম এবং সরকার নির্ধারিত নীতিমালা ও শর্ত অনুসরণ করা হচ্ছে কি না, তা যথাযথভাবে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার স্বার্থে নিয়মিত তদারকি ও পরিদর্শনের প্রয়োজন রয়েছে।
ডিও লেটারে দেবিদ্বার উপজেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সরেজমিনে পরিদর্শন করে প্রতিটি প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স বা নিবন্ধন ও অনুমোদন, নির্ধারিত জনবল, অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম, সেবার মান এবং প্রযোজ্য সরকারি নীতিমালা ও শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

পরিদর্শন শেষে প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে কোন প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে, কোথায় কী অনিয়ম রয়েছে এবং কোন প্রতিষ্ঠান অননুমোদিত বা গুরুতরভাবে নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে, তার সুস্পষ্ট বিবরণ দেওয়ার ব্যবস্থাও চাওয়া হয়েছে। একই সঙ্গে অনিয়ম সংশোধনে প্রয়োজনীয় নির্দেশনা এবং আইন বা বিধি অনুযায়ী অননুমোদিত বা অবৈধ প্রতিষ্ঠান বন্ধসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় পরিদর্শন, মান যাচাই ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায়, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বিদ্যমান অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও তদারকি ব্যবস্থার ওপর বর্তাবে।
ডিও লেটারের অনুলিপি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ), বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক, কুমিল্লার সিভিল সার্জন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে দেবিদ্বার উপজেলা সদরের শিশু মাতৃ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় লিপি আক্তার নামের এক প্রসূতির ইউরিনারি ব্লাডার কেটে ফেলা হয় বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ ও পেট ফেঁপে যাওয়ার পর গতকাল শনিবার বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি জানাজানি হলে ওই দিন সন্ধ্যায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা হাসপাতালে ভাঙচুর চালায়।
সংবাদে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময়ে অন্য হাসপাতালগুলোতেও এ ধরনের নানা ঘটনা ঘটেছে। ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরীক্ষা-নিরীক্ষা নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আজ রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার গোরাগ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে