কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
আজ শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চান্দিনা ফায়ার স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাস্ট ইনস্যুরেন্স লাইফ কোম্পানির একটি প্রাইভেটকারটি মাধাইয়ার নাওতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটির চালকসহ ৪ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনের মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে চলা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়। প্রাইভেটকারের ভেতরে থাকা এক নারীকে চান্দিনা ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মঞ্জুরুল আলম জানান, প্রাইভেটকারে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যায়। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মরদেহ রাখা হয়েছে।

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
৪ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
৪ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
৪ ঘণ্টা আগে