
কক্সবাজারের চকরিয়া উপজেলায় টহল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার বরইতলী ইউনিয়নের হারবাং ছড়ার বেইলি সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরি এলজি বন্দুক, দুটি কার্তুজ, একটি নম্বরবিহীন মোটরসাইকেল, একটি লোহার শাবল, তিনটি মোবাইল ফোন ও মুখোশ উদ্ধার করেছে। পুলিশ দাবি, নিহত ব্যক্তি একটি মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
নিহত ব্যক্তির নাম সাজেদুল ইসলাম ওরফে মুন্না (২৮)। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা গ্রামের বাসিন্দা।
বন্দুকযুদ্ধে নিহত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি বলেন, ‘ডাকাতদলের ছয়জন মোটরসাইকেল আরোহী ছিল। পুলিশ অটোরিকশা নিয়ে টহল দিচ্ছিল। এ সময় পুলিশকে গতিরোধ করলে ডাকাত দলের সঙ্গে ১০-১২ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে একজন নিহত হন। নিহত ব্যক্তি একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও একটি ধর্ষণ মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
চকরিয়া থানা-পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ২টার দিকে বানিয়াছড়া-পহরচাঁদা ডান্ডিবাজার সড়কে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে একদল পুলিশ টহল দিচ্ছিল। এ সময় পুলিশের অটোরিকশাটি বরইতলী হারবাং ছড়া বেইলি সেতুর অদূরে দুটি মোটরসাইকেল নিয়ে ছয়জন লোক দাঁড়িয়ে ছিল। অটোরিকশাটি ব্রিজ পার হলে পুলিশকে গতিরোধ করে।
পুলিশ অটোরিকশা থেকে নামলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে অজ্ঞাত ছয় ব্যক্তি। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থল গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানায় পুলিশ।

মাদারীপুরের শিবচরে পানিভর্তি বালতিতে পড়ে সাইমা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
৬ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে সীমান্ত পিলার-৩৬ থেকে সাড়ে ৪ কিলোমিটার ভেতরে কাস্টমস এলাকায় এ অভিযান চালানো হয়।
১১ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে বাউনিয়াবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগে
এসআই জানান, আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৮ মিনিট আগে