
শরীয়তপুরের জাজিরায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা ব্যাপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় ঘটনাস্থলের পাশে অরক্ষিত অবস্থায় আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
আহত কামরুল ওই এলাকার রাজ্জাক ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে সহপাঠী জুনায়েদকে নিয়ে স্কুলে যাচ্ছিল কামরুল। পথে রাস্তার পাশে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে জুনায়েদ। সেটিকে খেলনা বল ভেবে হাতে তুলে নেয় সে। পরে বস্তুটি মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কাছে থাকা কামরুল গুরুতর আহত হয়।
পরে স্থানীয় বাসিন্দারা কামরুলকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বলেন, ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আরও দুটি ককটেল পাওয়া গেছে। ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এসআই আরও বলেন, আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীর ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণের মধ্য দিয়ে লেকটির পুনঃখনন ও আধুনিকায়নের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় এক বছর ধরে চলবে পুনঃখননের কাজ। এরপর লেকের পানি শোধন, পাড়ের দেয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জাসহ বিভ
১ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী। মঙ্গলবার ভোরে মসজিদে প্রবেশের পর তিনি লুটিয়ে পড়েন বলে জানান ইমাম।
৩ মিনিট আগে
সাংবাদিকতায় যুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তির প্রেসক্লাবের শীর্ষ পদে আসীন হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
১২ মিনিট আগে
যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় মো. রাকিবুল হাসান রাকিবকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়
২০ মিনিট আগে