
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের একটি সড়ক থেকে বিপুল পরিমাণ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করেছে প্রশাসন। গতকাল শনিবার বিকেলে পৌরসভার মধ্যম বাটাখালী মসজিদের অদূরে সড়ক থেকে এসব জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ এনআইডি কীভাবে সড়কে গেল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে পৌরসভার মধ্যম বাটাখালী এলাকায় সড়কের ওপর হাজারো এনআইডি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখে প্রশাসনকে খবর দেওয়া হয়। চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম গিয়ে এনআইডিগুলো উদ্ধার করেন। এসব এনআইডি ২০০৮ সাল হালনাগাদ ইস্যু করা হয়। সেগুলোতে চকরিয়া উপজেলা, পৌরসভা ও পেকুয়ার বিভিন্ন এলাকার ভোটারদের এনআইডি রয়েছে।
স্থানীয় জামাল উদ্দিন বলেন, ‘এনআইডি রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের কাছে আমাদের সব তথ্য দিয়েছি। এসব অতি গোপনীয় তথ্য সুরক্ষার দায়িত্ব সরকারের। এত বিপুল পরিমাণ এনআইডি সড়কের ওপর পড়ে ছিল। এতগুলো মানুষের সুরক্ষিত তথ্য সড়কে পড়ে থাকলে রাষ্ট্রকে অবশ্যই দায় নিতে হবে। অত্যন্ত স্পর্শকাতর এসব এনআইডি কার্ড কীভাবে সড়কে গেল, এই চক্রের সঙ্গে কারা জড়িত তা বের করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।’
তিনি আরও বলেন, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভার নাগরিকেরা ইতিমধ্যে স্মার্ট কার্ড পেয়েছে। পুরোনো এনআইডি জমা দিয়ে স্মার্ট কার্ড নিতে হয়। নির্বাচন অফিসের সেসব পুরোনো এনআইডি পুড়িয়ে ফেলার বিধান রয়েছে। ইসির উপজেলা কার্যালয়ের সহযোগিতা না থাকলে এসব এনআইডি অফিস থেকে বের হওয়ার কথা নয়।

এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পরিত্যক্ত অবস্থায় সড়কের ওপর থেকে এনআইডি কার্ডগুলো উদ্ধার করা হয়েছে। সেখানে চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা ও পেকুয়ার বিভিন্ন এলাকার বাসিন্দাদের এনআইডি কার্ড দেখা গেছে। তবে এই এলাকায় স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। স্মার্ট কার্ড বিতরণের সময় পুরোনো এনআইডি কার্ডগুলো নষ্ট করে ফেলা হয়। কিন্তু এসব এনআইডি কীভাবে বাইরে গেছে, তা অনুসন্ধান করা হচ্ছে।’
এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমান আজকের পত্রিকা’কে বলেন, ‘স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নির্বাচন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখান থেকে এনআইডি কার্ডগুলো উদ্ধার করা হয়েছে। কীভাবে এনআইডিগুলো সেখানে গেল, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
আরও খবর পড়ুন:

সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রস্তুত না করেই হাতে নেওয়া হয়েছিল ‘নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প’। শুরুতে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি পরে সংশোধন করে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে। এতে সরকারের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশার ত্রুটির পাশাপাশি ভূমি...
২৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সুদে অতিষ্ঠ এলাকাবাসী। বিপদের সময় সাময়িক স্বস্তির আশায় স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক। অভিযোগ, ঋণের বিপরীতে ব্যাংকের ফাঁকা চেক নেওয়া, চড়া সুদ আদায়, ঋণ পরিশোধের পরও চেক ফেরত না...
৩১ মিনিট আগে
২৫ বছর বয়সী সাকিন হোসেন কাজ করতেন যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমি ও স্যাটেলাইট গ্রিন টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে। তাঁর প্রাণচাঞ্চল্যের আড়ালে যে একবুক অভিমান আর মানসিক যন্ত্রণা লুকিয়ে ছিল, তা হয়তো টের পায়নি কেউ। গত ১৬ জুলাই রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে চিরতরে বিদায় নেন তরুণ উদীয়মান...
৩৪ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে শালবন পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় মোছা. আছিয়া খাতুন (৬৩) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নান্দাইল-কানুরামপুর-ত্রিশাল সড়কের চরবেতাগৈর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে