কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোরে ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।
বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মো. মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী সীমান্তের দক্ষিণ রহমতের বিল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে তিন-চারজন সন্দেহজনক লোক ছোট একটি বস্তা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া বস্তাটি থেকে এক কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা।
মেহেদী হোসাইন আরও বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।

বিএনপি নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির পুরোটাই ব্যবহৃত হতো ব্যাগ, প্লাস্টিক ও বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে। আগুনে মুনসুর খান প্লাজা ভবনটির ষষ্ঠ তলার প্রায় সব মালপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২ ঘণ্টা আগে