
নিয়মিত টহল পরিচালনাকালে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমান্ত এলাকায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা হয়। পরে বিজিবি সদস্যরা দেখতে পান, মিয়ানমার থেকে ৬ জন ব্যক্তি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা পোটলাগুলো...

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্প-৩-এ আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে গুরুতর আহত হন সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার ফারহানা হক। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি ক্যাম্পের ওয়াশরুম থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে ওয়াশরুমের দরজা কেটে লাশটি উদ্ধার করা হয়।

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের ভেতরে স্থলমাইন বিস্ফোরণে বদি আলম (৩২) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে এবং পরে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।