
কক্সবাজারের কুতুবদিয়ায় অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সোমবার বিকেলে ধুরুংবাজারের পশ্চিমপাশে অলিপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অলিপাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম প্রকাশ গুন্নু মাঝি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাড়িতে বিভিন্ন কোম্পানির এলপি গ্যাস সিলিন্ডার মজুত করে ব্যবসা করে আসছেন। আজ বিকেল সাড়ে ৪টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো বাড়িতে আগুন লেগে যায়। এ সময় বাড়িতে রাখা প্রচুর সামুদ্রিক জালও পুড়ে যায়।
ধুরুংবাজারের ধুরুং স্টোরের মালিক যমুনা অয়েল ও গ্যাসের ডিলার এস এম মঞ্জুর এবং আল্লাহর দান গ্যাসের ডিলার শহিদুল ইসলাম জানান, গুন্নু মাঝি বাড়িতে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার মজুত করে মাপে কমবেশি করে রি-লোড করে ব্যবসা করে আসছেন। রি-লোড করতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা তাঁদের।
প্রাথমিক তথ্যমতে, ওই বাড়ির উঠানে থাকা কোটি টাকার জাল ও ২০০ গ্যাসের সিলিন্ডার পুড়ে গেছে। তবে সময়মতো আগুন নেভাতে পারায় পাকা ভবন রক্ষা পেয়েছে।
এ বিষয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে টিম প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লিকেজের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
৩ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২৪ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৬ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে