
১৩ বছর আগে যাঁর ফেসবুক থেকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কক্সবাজারে বৌদ্ধবিহার ও পল্লিতে হামলা হয়েছিল, সেই উত্তম বড়ুয়ার খোঁজ মিলেছে। তিনি ফ্রান্সে আছেন। তাঁর স্ত্রী ও ছেলে সে দেশে পৌঁছেছেন। এরপর বিমানবন্দরে তাঁদের সঙ্গে নিজের ছবি ফেসবুকে দিয়ে উপস্থিতি জানান দেন উত্তম।
উত্তম রামু সদরের ফতেখাঁরকুলের হাইটুপী গ্রামের বাসিন্দা সুদত্ত বড়ুয়ার ছেলে। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে তাঁর ফেসবুক থেকে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ তুলে বৌদ্ধবিহার ও পল্লিতে হামলার ঘটনা ঘটে। এ সহিংসতার পর থেকে নিখোঁজ ছিলেন উত্তম।
স্ত্রী-সন্তানের সঙ্গে ফেসবুকে ছবি দিয়ে উত্তম লেখেন, ‘দীর্ঘ তের বছর তের দিন পর আমাদের দেখা।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন চেষ্টা-তদবিরের পর উত্তমের স্ত্রী রিতা বড়ুয়া ও ছেলে আদিত্য বড়ুয়া গোপনে ফ্রান্সে রওনা দেন। ফ্রান্সের সময় গত রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকালে) তাঁরা বিমানবন্দরে পৌঁছান। উত্তম বড়ুয়া স্ত্রী-সন্তানকে কাছে পেয়ে ফেসবুকে ছবি আপলোড করেন। গতকাল সোমবার রাত থেকে তাঁর এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে উত্তম বড়ুয়ার মা মাধু রানী বড়ুয়া এখনো ছেলের খোঁজ পাওয়ার বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, ঘটনার দিন রাত থেকে তাঁদের সঙ্গে উত্তমের যোগাযোগ নেই। তাঁর ছেলে কোথায় আছেন এখনো তিনি জানেন না।
যোগাযোগ করা হলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ফ্রান্সের একটি বিমানবন্দরে পরিবারের সঙ্গে উত্তম বড়ুয়ার তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামু উপজেলার ১২টি বৌদ্ধবিহার ও ৩০টি বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন উখিয়া, টেকনাফ ও সদরে আরও সাতটি বিহারে হামলা চালানো হয়। এতে বিহারের কয়েক শ বছরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও পুরাকীর্তি ধ্বংস হয়।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
২৩ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে