
সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রাখা নারী, শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানিয়েছেন।
সাব্বির আলম সুজন জানান, সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে কয়েকজন নারী ও শিশুকে টেকনাফ দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে অবৈধভাবে আটকে রাখার খবর পেয়ে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বাড়িটিতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশে বন্দী রাখা একটি শিশু ও ছয় নারীকে উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে মানব পাচার চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি বলে বলে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা জানান।
উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সাব্বির আলম সুজন জানান, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধার হওয়া ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে।

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কৌশলে জমির চৌহদ্দি (সীমানা) পরিবর্তন করে সরকারি খাস জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে মিলন কান্তি দাশের বিরুদ্ধে। জালিয়াতির মাধ্যমে সীমানা বাড়িয়ে উচ্ছেদের উদ্দেশ্যে আদালতে মামলা করেন তিনি। মামলায় মিলন হেরে যান।
৪ ঘণ্টা আগে
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। সোমবার (২৯ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশন
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্সআলী মৌলভীবাড়ির সামনে থেকে স্থান
৭ ঘণ্টা আগে
ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে গ্যাস ছড়িয়ে
৭ ঘণ্টা আগে