
কক্সবাজারের উখিয়ায় ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তবে ইয়াবাগুলো রেখে মাদক কারবারিরা মিয়ানমারের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এই তথ্য নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি টহল দল ফারির বিল এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জের মুখে মাদক কারবারিরা দ্রুত তিনটি কালো ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ব্যাগগুলো তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৩৬টি কার্টনে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার পর বিজিবি পুরো এলাকায় রাতভর অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
অধিনায়ক মোহাম্মদ জসীম উদ্দিন আরও বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার ইয়াবাগুলো উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে একটি বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা...
৭ মিনিট আগে
চাকরি ও ব্যবসায়িক অংশীদারত্বের প্রলোভন দেখিয়ে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগে
রাজধানীর কাফরুল এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি ও গুলিবর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৪।
২২ মিনিট আগে
জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাস ও লঞ্চের ভাড়া সমন্বয়ের উদ্যোগের মধ্যে প্রভাবশালী মালিক সমিতিগুলোর বিরুদ্ধে একচেটিয়াভাবে ভাড়া বাড়ানোর পায়তাঁরার অভিযোগ উঠেছে। যাত্রীদের প্রতিনিধিত্ব ও দর-কষাকষি বাদ দিয়ে ভাড়া নির্ধারণের প্রক্রিয়া চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
২৩ মিনিট আগে