
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে একটি বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ মোবাইল কোর্ট চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর মাদারীপুরের কর্মকর্তা রফিকুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পুরোনো বিসিক এলাকায় অবস্থিত ‘সুমাইয়া বেকারি’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের উপকরণ ব্যবহার, পচা ডিম সংরক্ষণ, নোংরা পরিবেশ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরিতে ব্যবহৃত উপকরণের সনদ না থাকা, মেঝেতে খাবার রাখা এবং রসিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার।
এ ছাড়া কাঁচামাল ক্রয়-বিক্রয়ের কোনো বৈধ চালান প্রদর্শন করতে পারেনি প্রতিষ্ঠানটি। অভিযানে এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটি থেকে এক লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। যাঁরা খাদ্য উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত, তাঁদের অবশ্যই নিরাপদ খাদ্য আইন মেনে চলতে হবে। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপদ খাদ্য অধিদপ্তর মাদারীপুরের রফিকুল ইসলাম বলেন, ‘নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।’

এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
৩ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
৩ ঘণ্টা আগে
এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নেয়। সবাই অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস।
৩ ঘণ্টা আগে
গভীর রাত। হঠাৎ পাহাড়ের নীরবতা ভাঙে গাছ ভাঙার শব্দে। আতঙ্কে ঘুম ভাঙে আশপাশের বাসিন্দাদের। ঘর থেকে বেরিয়ে দেখে, একদল বন্য হাতি এগিয়ে আসছে। মশাল জ্বালিয়ে, ঢাকঢোল পিটিয়ে, চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা শুরু হয়। কখনো হাতির পাল ফিরে যায় পাহাড়ে, কখনো ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
৩ ঘণ্টা আগে