
দেশের বেসরকারি এভিয়েশন খাতে নতুন সংযোজন হিসেবে আকিজ বশির এভিয়েশন বাণিজ্যিক এয়ারলাইন (বাণিজ্যিক হেলিকপ্টার) পরিচালনার লাইসেন্স পেয়েছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) প্রতিষ্ঠানটিকে এ লাইসেন্স অনুমোদন দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আকিজ বশির এভিয়েশন গত বছর লাইসেন্সের জন্য আবেদন করেছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের পর এ অনুমোদন দেওয়া হয়েছে। গত বছরের ১১ মার্চ আকিজ বশির অ্যাভিয়েশন লিমিটেডের নামে ট্রেড লাইসেন্স করা হয়, লাইসেন্স নং-ডিএনসিসি-০৩৯৯১৭। আবেদন করার সময় জমা দেওয়া ট্রেড লাইসেন্সের কপিতে লাইসেন্সের মেয়াদ ছিল ৩০ জুন, ২০২৫ পর্যন্ত।
এ ছাড়া গত বছরের মার্চ মাসে কোম্পানি হিসেবে নিবন্ধনের জন্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস বাংলাদেশে আবেদন করে আকিজ বশির এভিয়েশন।
প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট শেখ বশির উদ্দিন গত বছর বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকার সময় ১৫ এপ্রিল দুই মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। পরবর্তীতে একই বছরের ২৬ আগস্ট তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি উপদেষ্টা থাকার সময়ই আকিজ বশির এভিয়েশন লিমিটেড বাণিজ্যিক লাইসেন্সের জন্য বেবিচকে আবেদন করে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির পাইলট, ইঞ্জিনিয়ারিং সাপোর্ট, হ্যাঙ্গারসহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। লাইসেন্স পাওয়ার ফলে এখন বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পথ সুগম হলো।

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম বা হ্যাচিং এগ (উর্বর ডিম) রপ্তানি করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড ১০ হাজার ৪৪০টি ডিম বা হ্যাচিং এগ রপ্তানি করেছে। আজ রোববার (২৮ জুন) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এই রপ্তানি...
১৮ মিনিট আগে
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন (বিএআইডি)। গত বৃহস্পতিবার (২৫ জুন) রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। ইন্টেরিয়র ডিজাইনের অসাধারণ প্রতিভাকে...
১ ঘণ্টা আগে
একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হলো পাঠকের আস্থা। অল্প সময়ের মধ্যে আজকের পত্রিকা দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। নির্ভুল তথ্য উপস্থাপন এবং পেশাদার সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা পত্রিকাটিকে পাঠকের কাছে একটি গ্রহণযোগ্য...
২০ ঘণ্টা আগে
দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ, যা ইউএস-বাংলা গ্রুপের একটি প্রতিষ্ঠান, কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে তাদের প্রথম পার্টনার সামিট ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ আয়োজন করেছে। আয়োজনে ৩৫০ জনের বেশি সেলার পার্টনার, ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড, ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান...
২০ ঘণ্টা আগে