
কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের দ্রুত ফাঁসি কার্যকর ও তাঁর সহযোগীদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার বিকেলে টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট শাপলা চত্বর থেকে মিছিল বের করে টেকনাফের সাধারণ নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে টেকনাফ থানার সামনে প্রেসক্লাবে গিয়ে মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধন শেষে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোরশেদ আলম, রবিউল হাসান মামুন, সাইফুল ইকবাল, জুবায়ের আজিজ প্রমুখ।
বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। পাশাপাশি তাঁর সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, হাসিনা সরকারের সহযোগিতায় মাদক প্রতিরোধের নামে টেকনাফের প্রায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে। অথচ মাদকের পৃষ্ঠপোষকেরা রেহাই পেয়েছে। স্বজনহারা লোকজনের আর্তনাদ টেকনাফের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করছে সাধারণ মানুষ।
২০২০ সালের ৩১ জুলাই রাত ৯টায় টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। আলোচিত এই হত্যাকাণ্ডে ২০২২ সালে ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের ফাঁসির রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের সঙ্গে ধাক্কায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে গোলায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মোহাম্মদ ফয়সাল (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৩ মিনিট আগে
কক্সবাজারে দুধ ও পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে এক গৃহকর্ত্রীকে অচেতন করে স্বর্ণালংকার ও মুঠোফোন চুরির অভিযোগে রাফি মনি নামে এক গৃহকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
১৭ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শিউলী রানী বিশ্বাস (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে দগ্ধ হন তিনি।
১৮ মিনিট আগে