Ajker Patrika

চকরিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
চকরিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়ায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে চকরিয়া পৌরসভার চকরিয়া–বেতুয়াবাজার সড়কের আমান্যারচর ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি কোড়াবাড়ি, একটি লোহার খন্তি, একটি ধারালো দা এবং একটি ছোরা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে চকরিয়া থানা-পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আইয়ুব আলী (৪২), ইব্রাহিম সোহেল (২৭), আবু হানিফ (২৯), সাইফুল ইসলাম (২০) ও নাজিম উদ্দিন (৪৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকরিয়া–বেতুয়াবাজার সড়কের আমান্যারচর ব্রিজ এলাকায় ডাকাত দলের কয়েকজন সদস্য ডাকাতি করার জন্য অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধাওয়া করে সিএনজিচালিত অটোরিকশাসহ পাঁচজনকে আটক করা হয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘গ্রেপ্তার পাঁচজন পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করতে তাঁরা দেশীয় অস্ত্রসহ ওই এলাকায় একত্র হয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত