
চাকরি থেকে অপসারিত হওয়া দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন উচ্চ আদালতের শরণাপন্ন হবেন। দুদকের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন শরীফ। আজ শনিবার সকালে আজকের পত্রিকাকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. শরীফ উদ্দিন বলেন, ‘চলতি সপ্তাহেই উচ্চ আদালতে আদেশের বিরুদ্ধে আপিল করব। আমি প্রথমে আমার বিরুদ্ধে করা শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে কমিশনের কাছে আদেশ রিভিউ আবেদনের চেষ্টা করব। দ্বিতীয়ত, আমি হাইকোর্টে আপিল করব এই বলে, আমাকে যে চাকরিবিধি অনুযায়ী অপসারণ করা হয়েছে, সেটা অসাংবিধানিক।’
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দুদকের চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত এক আদেশে পটুয়াখালী সমন্বিত কার্যালয়ে কর্মরত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়। দুর্নীতিবিরোধী কাজ করে প্রশংসা কুড়ানো দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে বদলির পর চাকরি থেকেই অপসারণ করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চট্টগ্রামে কাজ করতে গিয়ে পদে পদে হুমকির মুখেও পড়তে হয়েছে। তবে তিনি প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পিছপা হননি। সবশেষ জীবননাশের হুমকিও দেওয়া হয়েছিল তাঁকে। দুদকে কীভাবে চাকরি করেন, তা-ও দেখে নেওয়ার হুমকি পেয়েছিলেন। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন আলোচিত এই দুদক কর্মকর্তা।
আরও পড়ুন:

কুমিল্লার দাউদকান্দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দরাজখোলা গ্রামে ১ কোটি ৮৫ লাখ টাকার গার্ডার সেতুর নির্মাণকাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের আপত্তি, ১৪৪ ধারার আবেদন ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে।
১০ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার মৌচাক রতনপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় সুপারিগাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক শাহ্ বাড়িতে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
রাজশাহীর চারঘাট মডেল থানার এএসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ১০ হাজার টাকায় ছেড়ে দেওয়া, আরেকজনকে ১০ হাজার টাকা নিয়ে মাদক মামলায় ফাঁসানো এবং মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম।
৩৯ মিনিট আগে