
চট্টগ্রামের আনোয়ারায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পাঠনীকোটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ফজল করিম (৩৫)। তিনি বাঁশখালী উপজেলার দাড়িয়াপাড়া ফতের বাপের বাড়ির মফজল আহম্মদের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার গভীর রাতে পরৈকোড়া ইউনিয়নের পাঠনীকোটা নুর মোহাম্মদের বাড়িতে গরুচোরের দল হানা দেয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও পরিবারটির লোকজন চোরদের উপস্থিতি টের পেলে তাদের ধাওয়া করেন। এরপর এলাকাবাসী সংগঠিত হয়ে তাদের ধাওয়া দিয়ে পিটুনি দেন। এতে ফজল করিমের মৃত্যু হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে গরুচোর সন্দেহে পিটুনিতে মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি আরও বলেন, ভিকটিমের মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া আইন নিজের হাতে তুলে যাঁরা সংগঠিত ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৪ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১০ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২৪ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনায় অনেকেই আহত হন। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে দফায়...
১ ঘণ্টা আগে