
চট্টগ্রামের সীতাকুণ্ডে জেরিন আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার পৌরসদরে ইকোপার্কের পশ্চিম পাশ-সংলগ্ন সরকারি পুনর্বাসনের ঘরের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মৃত জেরিন পুনর্বাসনকেন্দ্রের বাসিন্দা ফারুকের স্ত্রী। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেম নগর এলাকার আবুল কালামের মেয়ে। তাঁর তিন মাস বয়সী একটি শিশুসন্তান রয়েছে।
মৃতের স্বজনেরা জানান, দেড় বছর আগে ফারুকের সঙ্গে জেরিনের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা ফারুকের মাদকাসক্তির বিষয়টি জানতে পারেন। ফারুক মাদকাসক্ত হয়ে ঘরে ফিরে জেরিনকে মারধর করতেন। গতকাল সোমবার রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে জেরিনের বাড়িতে আসেন তাঁরা। পরে পুলিশের সহায়তায় জেরিনের লাশ উদ্ধার করেন। স্বজনদের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় ফারুক জেরিনকে শ্বাসরোধ করে মেরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়েছেন।
জেরিনের বাবা আবুল কালাম জানান, মাদকাসক্ত ফারুক নেশার টাকার জন্য প্রায় সময় তাঁর মেয়েকে মারধর করতেন। মেয়ের সংসার বাঁচাতে একাধিকবার টাকাও দিয়েছেন তিনি। প্রতিবেশীদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, গতকাল রাতেও ফারুক তাঁর মেয়েকে মারধর করেছেন। ফারুক জেরিনকে মেরে ফাঁসির নাটক সাজিয়েছেন বলে অভিযোগ করেন আবুল কালাম।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরে দুই ইটভাটামালিককে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এই জরিমানা করেন।
১১ মিনিট আগে
যশোরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির দূরসম্পর্কের নানা। স্বজনদের অভিযোগ
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজনের মৃত্যুর ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
৩১ মিনিট আগে
ময়মনসিংহে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মো. সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪৩ মিনিট আগে