
চাঁদপুরে দুই ইটভাটামালিককে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এই জরিমানা করেন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মতলব উত্তর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে অনুমোদনবিহীনভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অর্থদণ্ড আরোপ করা হয়।
এর মধ্যে মেসার্স মতিন মনোয়ার ব্রিকস মালিককে ৫ লাখ ও মেসার্স টরকি ব্রিকস মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা করা অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানা-পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এ ছাড়া সম্ভাব্য অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় মতলব উত্তর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রস্তুত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে পূর্বাঞ্চল রেলওয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকোপার্কে দুর্গম পাহাড়ি এলাকায় গলার শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে ওই পাহাড়ে নিয়ে যাওয়া এক ব্যক্তিকে শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ মিনিট আগে
ময়মনসিংহে ভোররাতে ঘুমানোর পর না ওঠায় ১২ ঘণ্টা পর দরজা ভেঙে এক কলেজছাত্রকে ঘুম থেকে ডেকে তুলেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৯ মিনিট আগে
বগুড়ায় আদালতে হাজিরা দিতে আসা নয়ন নামের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। তাঁকে উদ্ধার করতে যাওয়া শ্রমিক দল নেতাকেও আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ শহরের জলেশ্বরীতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।
৩২ মিনিট আগে