Ajker Patrika

ঈদের ছুটি বাড়তে পারে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৪: ২৪
ঈদের ছুটি বাড়তে পারে
ছবি: সংগৃহীত

ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আসছে ঈদুল ফিতরের সরকারি ছুটি ৫ দিন থেকে বাড়ানোর চিন্তা করছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদুল ফিতরের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে।

ঈদের আগে বা ঈদের পরে সরকারি ছুটি বাড়তে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ বিষয়ে মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত