
রাঙামাটিতে আনসার সদস্য পরিচয়ে চাকরির দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রুবেল চাকমা (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। তিনি আনসার বাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পোশাক গায়ে দিয়ে ছবি তুলে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিতেন।
রুবেল চাকমা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়া গ্রামের বাসিন্দা অনিল কুমার চাকমার ছেলে বলে জানা গেছে।
আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেনের নির্দেশনায় জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট আনোয়ার জাহেদের নেতৃত্বে অভিযান চালিয়ে রুবেলকে আটক হয়।
আনোয়ার হোসেন জানান, রাঙামাটি জেলা শহরের আমানতবাগ এলাকা থেকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রুবেল চাকমাকে আটক করেছে জেলা আনসার ব্যাটালিয়ন। তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অবস্থানকালে আনসার ব্যাটালিয়নের ইউনিফর্ম পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট দিতেন। সেখানে তিনি আনসারে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আগ্রহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন।
আনোয়ার হোসেন বলেন, তাঁর এমন প্রলোভনমূলক পোস্টে প্রভাবিত হয়ে রাঙামাটি সদর এলাকার শান্তু চাকমা, বিপলন চাকমা ও বাচ্চুমনি চাকমা নামের তিনজন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁরা তাঁকে মোট সাড়ে ৫ লাখ টাকা দেন। কিন্তু চাকরি না পেয়ে প্রতারণার শিকার ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করেন।

রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
৪ ঘণ্টা আগে
‘এক্স-রে ফিল্ম না থাকার কারণে এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ’—এমন লেখা সেঁটে দেওয়া হয়েছে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে। কক্ষটি তালাবদ্ধ। রোগীরা জানিয়েছেন, এক বছরের বেশি সময় ধরে হাসপাতালের এক্স-রে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে এক্স-রে করা হচ্ছে না।
৫ ঘণ্টা আগে
‘ও বেটা, একবার ডাকো বেটা। ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখপি (দেখবে) কেরে বেটা’ বলে বিলাপ করে কাঁদছিলেন ট্রাকচাপায় নিহত দিনমজুর বাবুল আলীর মা। তাঁর সেই কান্না শুনে আশপাশের মানুষের চোখ ভিজে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া (নগরকয়া)...
৫ ঘণ্টা আগে