
‘ও বেটা, একবার ডাকো বেটা। ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখপি (দেখবে) কেরে বেটা’ বলে বিলাপ করে কাঁদছিলেন ট্রাকচাপায় নিহত দিনমজুর বাবুল আলীর মা। তাঁর সেই কান্না শুনে আশপাশের মানুষের চোখ ভিজে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া (নগরকয়া) গ্রামে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়।
এর আগে সকালে লালপুরে বালুবাহী ট্রাকের চাপায় নিহত হন বাবুল আলীসহ তিনজন। উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাবুল আলীর (৪০) বাড়ি ভেল্লাবাড়িয়া (নগরকয়া) গ্রামে। নিহত অন্য দুজন হলেন একই গ্রামের জাহিদুল ইসলাম (৫০) ও মনির হোসেন (২৭)। এই দুর্ঘটনায় আহত হন একই গ্রামের রাজিবুল ইসলাম (২৬), রাব্বি (২৫), মজনু (৩৫) ও মিঠুন (৩০)।
একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় ভেল্লাবাড়িয়া (নগরকয়া) গ্রামের পরিবেশ শোক-কান্নায়
ভারী হয়ে উঠেছে। মঙ্গলবার একে একে মরদেহগুলো যখন গ্রামে আনা হয়, তখন স্বজনদের আহাজারিতে পুরো গ্রামের মানুষের চোখ ভিজে ওঠে।

কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
২ ঘণ্টা আগে
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টার অভিযোগে ফুলচান মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে...
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের নাদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। ছয়জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। শিক্ষার্থীর পাঠদান, পরীক্ষা গ্রহণ ও বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এতে শিক্ষার্থীদের পড়াশোনা
২ ঘণ্টা আগে