
ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে ১৩ বছর আগে আজকের এ দিনে সংঘটিত সহিংস দমন-পীড়ন ও হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্ত, বিচারসহ নিহত ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৫ মে) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কওমি স্টুডেন্টস নেটওয়ার্কের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, চাকসুর প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সংগঠনের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শহিদুল হক, দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব।
মানববন্ধন থেকে সরকারের প্রতি ৯ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঘটনার বিষয়ে স্বাধীন ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে দ্রুত প্রতিবেদন প্রকাশ, তদন্তে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সম্পৃক্ততা নিশ্চিত করা, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসন ও আর্থিক সহায়তা দেওয়া, নিহত ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও তালিকা প্রকাশ, আলেমদের বিরুদ্ধে করা মামলাসমূহ প্রত্যাহার, সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ সংরক্ষণ ও প্রকাশ এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকারসম্মত আচরণ নিশ্চিত করা।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ছাত্র মজলিস চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি, ইশা ছাত্র আন্দোলনের সহসভাপতি রাকিব, ভয়েস অব স্টুডেন্টের সভাপতি আশিকসহ অনেকে।

রেমিট্যান্সের অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের মামলায় অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক এক কর্মকর্তাকে আট বছর কারাদণ্ড ও ১৩ লাখ ৪৫ হাজার ১৬৫ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। আজ মঙ্গলবার (১২ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান
১০ মিনিট আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘১৭ বছর ফ্যাসিস্ট সরকার দেশ শাসন করেছে। তারা অন্য একটি দেশকে সুবিধা দেওয়ার জন্য নিজের মাটির নিচে থাকা পাথর ধ্বংস করে দিয়েছে। এতে দেশের লাভজনক খনিগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’
১৫ মিনিট আগে
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবার দুটি তাদের উপার্জনক্ষম মানুষ হারিয়ে দিশেহারা।
২৩ মিনিট আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিলেটে এবার কমছে অস্থায়ী পশুর হাটের সংখ্যা। গত বছর যেখানে জেলা ও মহানগরে ৭৪টি পশুর হাট ছিল, সেখানে এবার ৫৫টি হাট বসার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবার নগরীতে পাঁচটি অস্থায়ী হাটের ইজারা দিতে দরপত্র আহ্বান করেছে।
৩২ মিনিট আগে