
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথরের আঘাতে ইসরাত ফাতেমা নামের এক ছাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ক্যান্টনমেন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ইসরাত ফাতেমা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে একটি পাথর কে বা কারা ছুড়ে মারে। এতে ওই ছাত্রীর মাথা রক্তাক্ত হয়। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে অজ্ঞান হয়ে পড়েন তিনি।
আহত শিক্ষার্থীর সহপাঠী মুনমুন বলেন, ‘ক্যান্টনমেন্ট পার হওয়ার পর কয়েকটি মাঠ আছে যেখানে সব সময় ছেলেরা খেলাধুলা করে, ওখানে ট্রেন আসতেই বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়। পাথরের আঘাতে ফাতেমার মাথা কেটে যায় এবং ফতেহাবাদ আসার পর অজ্ঞান হয়ে পড়ে। শাটল থেকে নেমে ওকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে আসি।’
এ বিষয়ে চবি মেডিকেলের চিকিৎসক ফারহানা ইয়াসমিন বলেন, ‘তাঁকে আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথায় তিনি কান্না করছিলেন। ক্ষতস্থানে একটি সেলাই লেগেছে। আমরা তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। এ ছাড়া ২৪ ঘণ্টা হোম অবজারভেশনে থাকার জন্য বলা হয়েছে।’
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় সময় এ ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনার সম্মুখীন হতে হয় তাঁদের। বিষয়টি একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
২ মিনিট আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
১৪ মিনিট আগে
নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট যুবদলের সদস্যসচিব এ, কে, এম চঞ্চল, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার এবং সদস্যসচিব শাহাদাত ও সোহেল, সুমন, আজিমসহ ৪০-৫০ জন নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা করে।
১৯ মিনিট আগে