
রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (৩০)। তিনি পৌর শহরের পাঠানপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে। পেশায় ভ্যানচালক।
আজ মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টার দিকে পৌর শহরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ জামাল হোসেন (২২) নামের কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বদরগঞ্জ থানা-পুলিশ জানায়, রংপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে যান কিশোর গ্যাংয়ের সদস্য মমিনুলসহ পাঁচজন। আদালতে যান একই মামলার কিশোর গ্যাংয়ের আরেক গ্রুপের ফিরোজ শাহ ওরফে মার্ডার ফিরোজ। আদালত চত্বরে তাঁর লোকজন মমিনুলের গ্রুপের ওপর হামলা চালান। এতে মমিনুলের নাক ফেটে যায়। আহত মমিনুলের লোক বাধা দিলে আরও দুজন আহত হন। সেখানে তাঁদের মীমাংসাও করে দেন মার্ডার ফিরোজ।
আদালত থেকে বদরগঞ্জে এসে আবারও সংঘর্ষ হয়। প্রতিশোধ নেওয়ার জন্য মমিনুল ও তাঁর লোকজন অস্ত্র নিয়ে ফিরোজ বাহিনীকে খুঁজতে থাকেন। মমিনুল ও তাঁর লোকজন তাঁদের খুঁজে না পেয়ে একপর্যায়ে ফিরোজের বাড়িতে গিয়ে হামলা চালান। পরে ফিরোজসহ তাঁর গ্রুপের লোকজন মমিনুলের লোকজনকে খুঁজতে থাকেন।
বিকেল ৪টার দিকে বালুয়াভাটা মোড় এলাকায় পাঠানপাড়া গ্রামের ভ্যানচালক আরিফুলকে পেয়ে ছুরিকাঘাত করেন ফিরোজসহ তাঁর গ্রুপের লোকজন। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত আরিফুলকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক যাদোন্দ্রো নাথ মৃত ঘোষণা করেন।
নিহত আরিফুল ইসলামের বাবা রেজাউল ইসলাম বলেন, ‘আমার ছেলে ভ্যান চালায়। আম্বিয়ার মোড় নামক জায়গায় গেলে হঠাৎ মার্ডার ফিরোজের গ্রুপ এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
২ মিনিট আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
২২ মিনিট আগে
বরিশাল নগরের দপদপিয়া সেতুর মাঝামাঝি পৌঁছালে শুরু হয় খানাখন্দ। একটি সেতুর ওপর যে বড় বড় গর্ত হয়েছে, স্থানীয়দের ভাষায়, ‘এটা নজিরবিহীন।’ তবে শুধু সেতুতে নয়, সেতুর পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জিরো পয়েন্ট পর্যন্ত রয়েছে এমন বড় বড় গর্ত। এতে বাড়ছে দুর্ঘটনা।
৩৭ মিনিট আগে
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ঘটনায় পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাঁদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মোবাইল চুরির অভিযোগে আটক...
২ ঘণ্টা আগে