
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মো. রফিক প্রকাশ মনা (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বোন রোজি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈদিলপুর মিয়াজি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মো. রফিক ওই এলাকার বাসিন্দা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রফিকের ছেলে মো. কাসেম বাদী হয়ে ভূজপুর থানায় হত্যা মামলা করেছেন।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, মো. রফিকের দুটি সংসার রয়েছে। তাঁর দ্বিতীয় স্ত্রীর সন্তানেরা উপজেলার লেলাং ইউনিয়নের চারালিয়া হাট এলাকায় বসবাস করেন। গতকাল দিবাগত রাত ২টায় সৎভাই হাসান ফোন করে কাসেমকে (রফিকের দ্বিতীয় স্ত্রীর ছেলে) জানান তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে পরিবারের অন্যান্যদের সঙ্গে নিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় বাবার মরদেহ পড়ে আছে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মামলার বাদী কাসেমের অভিযোগ, পৈতৃক সম্পত্তি নিয়ে তাঁর ফুফু রোজি আক্তার ও সৎভাই হাসানদের সঙ্গে বাবার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার রাতে তাঁদের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। তিনি বলেন, ‘সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে তাঁর বাবাকে মারধর করে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি স্ট্রোক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।’ কাসেম ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘প্রাথমিকভাবে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং অভিযুক্ত রোজি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে