
সাগরপথে সন্দ্বীপবাসীর যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে উদ্যোগ নিয়েছে নুরুল মোস্তফা খোকন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে বিনা মূল্যে অন্তঃসত্ত্বা নারী ও লাশ পরিবহন সেবা চালু হয়েছে। আজ শনিবার (৮ নভেম্বর) সকালে সন্দীপের গুপ্তছড়াঘাটে উদ্যোগের উদ্বোধন করেন সমাজসেবক ও ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন।
উদ্যোগের অংশ হিসেবে নুরুল মোস্তফা খোকনের পক্ষ থেকে গুপ্তছড়াঘাটে ১ কোটি ১০ লাখ টাকার একটি স্পিডবোট উপহার দেওয়া হয়েছে। নৌযানটিতে রয়েছে ছাদযুক্ত কেবিন, ঝড়-বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষার ব্যবস্থা, যাত্রীদের জন্য ওয়াশরুম এবং আরামদায়ক আসনের সুবিধা। এই স্পিডবোটে বিনা মূল্যে অন্তঃসত্ত্বা নারী ও লাশ পরিবহন করা হবে। সন্দ্বীপের যাত্রীসেবায় একে যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা।
নুরুল মোস্তফা খোকন বলেন, ‘এখন থেকে আমার এই স্পিডবোটে মৃতদেহ পরিবহনের সময় সঙ্গে চারজন যাত্রী বিনা মূল্যে যাতায়াত করতে পারবেন। আর গর্ভবতী মায়েদের সঙ্গে দুজন অতিরিক্ত যাত্রীও বিনা মূল্যে এই সার্ভিস পাবেন—দিন-রাত ২৪ ঘণ্টা।’ তিনি আরও বলেন, ‘আগামী জানুয়ারিতে আমার অর্থায়নে আরও পাঁচটি নতুন স্পিডবোট আসবে, যা সাধারণ যাত্রীরা স্বল্প ভাড়ায় ব্যবহার করতে পারবেন।’ পুন্টন প্রকল্প নিয়ে নুরুল মোস্তফা খোকন বলেন, ‘সন্দ্বীপবাসী বছরের পর বছর হাঁটুসমান কাদা মাড়িয়ে স্পিডবোটে উঠতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে আপনারা আন্দোলন করেছেন, কষ্ট করেছেন। আজ সেই দুর্ভোগের অবসান ঘটাতে আমি পুন্টন স্থাপনের প্রতিশ্রুতি দিচ্ছি। কর্ণফুলী শিপ বিল্ডার্সের টিম সার্ভে শুরু করেছে। ইনশা আল্লাহ, খুব দ্রুতই কাজ শুরু হবে।’
পরে নুরুল মোস্তফা খোকন ও কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের দল গুপ্তছড়াঘাটে ভাসমান পুন্টন স্থাপনের অগ্রগতি পরিদর্শন করে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৪ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৫ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৬ মিনিট আগে