ফেনীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লেমুয়া উচ্চবিদ্যালয়ের নিচতলায় বেঞ্চ সংস্কারের জন্য রাখা কাঠে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসে। আগুনে সংস্কারের জন্য রাখা বেশ কিছু কাঠ পুড়ে যায়। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে কি না খতিয়ে দেখা উচিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের পুরোনো ভবনের নিচতলায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ভবনটিতে সংস্কারকাজ চলমান রয়েছে। সেখানে বেশ কিছু কাঠ আগুনে পুড়ে গেছে। বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী সন্দেহভাজন দুজনের নাম ইতিমধ্যে পুলিশকে জানিয়েছেন।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিদ্যালয়ের বারান্দায় শ্রেণিকক্ষের বেঞ্চ তৈরির কাজ চলছিল। সেখানে কাঠের গুঁড়া ও কুঁড়া রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

দেশে গত কয়েক বছরে জঙ্গিগোষ্ঠীর কোনো হামলা না হলেও জঙ্গিদের অস্তিত্ব পুরোপুরি শেষ হয়নি বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য জঙ্গি হামলা ও জঙ্গি সংগঠনগুলোর পুনর্গঠন চেষ্টার আশঙ্কায় পুলিশ নজরদারি রেখেছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে সাদা পতাকা লাগানোর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন...
৪ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার সাত দশক পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের আবাসনসংকট কাটেনি; বরং আবাসিক হলগুলোতে আবারও সিট দখলের সংস্কৃতি ফিরে আসার অভিযোগ তুলেছে বিভিন্ন ছাত্রসংগঠন। এসব অভিযোগের তির ছাত্রদল ও ছাত্রশিবিরের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
গাজীপুর সদর উপজেলাধীন এলাকায় একসময় ১৩টি ইউনিয়ন পরিষদ ছিল। ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভাকে একত্র করে এবং পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর কিছু এলাকা নিয়ে যাত্রা শুরু হয় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক)। একই সঙ্গে অবশিষ্ট দূরবর্তী দুটি ইউনিয়ন পরিষদকে চারটিতে রূপান্তরিত করে পুনর্বিন্যস্ত গাজীপুর...
৫ ঘণ্টা আগে
বরিশালের বাজারে ইলিশের দেখা মিলছে না। যা উঠছে তার দাম আকাশচুম্বী। জেলেরা বলছেন, ভরা মৌসুমেও নদ-নদী, সাগর—কোথাও ইলিশের দেখা নেই। এরই মধ্যে ইলিশ উৎপাদন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। তারা বলছে, জাটকা, মা ইলিশ এবং অভয়াশ্রমে ইলিশ রক্ষায় যে কার্যক্রম...
৫ ঘণ্টা আগে