
চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১২ শ্রমিকের মধ্যে সংকটাপন্ন অবস্থায় থাকা আট শ্রমিককে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আজ শনিবার সন্ধ্যার পর অগ্নিদগ্ধ আট শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিট থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
সংকটাপন্ন অবস্থায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো শ্রমিকেরা হলেন বরকত উল্লাহ ওরফে রফিক, আনোয়ার হোসেন, আল আমিন, জাহাঙ্গীর, হাবীব, কাসেম, মো. খাইরুল ওরফে রফিকুল ও আহমেদ উল্লাহ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. রায়হানুল কাদের। তিনি জানান, বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১২ শ্রমিকের মধ্যে ঢাকায় পাঠানো আট শ্রমিকের শারীরিক অবস্থা একেবারেই সংকটাপন্ন। তাঁদের মধ্যে কোনো কোনো শ্রমিকের শরীরের ৬০-৭০ শতাংশ, আবার কোনো শ্রমিকের ৮০-৯০ শতাংশ পুড়ে গেছে।
তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকা বাকি চার শ্রমিক ২০-৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের কারণে এই চারজনের কানের পর্দা ফেটে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বড় বড় ফাটল, কোথাও বেরিয়ে গেছে ইট, আবার কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। ফলে ঝুঁকির কারণে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পান অভিভাবকেরা।
১০ মিনিট আগে
ভোলার চরফ্যাশন ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল ঘাটতি এবং রোগনির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় সেবা না পেয়ে বাড়তি অর্থ ও সময় ব্যয় করে রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক...
২০ মিনিট আগে
সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকার পাকা সড়ক সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এসব সড়ক দিয়ে যানবাহনের যাত্রী ও পথচারীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমের কারণে সড়কের গর্তে পানি জমে এবং কাদার সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
৪০ মিনিট আগে
‘আমাদের বাড়িতে আগে অনেক আমগাছ ছিল। নিজেরা তো আম খেতামই, প্রতিবেশীরাও খেত। ধীরে ধীরে সেই গাছ কমে গেছে। হঠাৎ একদিন মনে হলো, আমরা তো তবুও আম খেতে পারি, কিন্তু যাদের জায়গাজমি নেই, গাছ নেই, তারা তো খেতে পারছে না। এরপরই শুরু।’
১ ঘণ্টা আগে