
লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে আলিয়া মাদ্রাসা পর্যন্ত এই সংঘর্ষ হয়। এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের উত্তর তেমহুনী থেকে ঝুমুর সিনেমাহল এলাকায় সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে বাগবাড়ি এলাকায় ছাত্রলীগের নেতা–কর্মীরা জড়ো হয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেন এবং কয়েকজনকে মারধর করেন। এ সময় বাগবাড়ি এলাকায় জড়ো হয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে মিছিল নিয়ে আন্দোলনকারীরা লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
অবরোধের সময় মাদাম এলাকা থেকে আওয়ামী লীগ-ছাত্রলীগ পাল্টা মিছিল নিয়ে ঝুমুর সিনেমা হলের দিকে যেতে চাইলে দুই-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। এতে ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আহত কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু-পক্ষের মধ্যে চরম, উত্তেজনা বিরাজ করছে। তবে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
আন্দোলনকারী মাকসুদুর রহমান বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি ও হামলায় কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।’
তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাতা হোসেন ভূঁইয়া বলেন, ‘ছাত্রলীগ ও যুবলীগের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি পালন করার সময় জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। মাঠে ছাত্রলীগ রয়েছে। মাঠ ছেড়ে যাবে না।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ‘দু-পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।’

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ফুটপাত ফের হকারদের দখলে। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে কিছুটা স্বস্তি মিললেও ফের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়েছেন হকারেরা। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মো. আব্দুর রশিদ নামের এক হকার ফুটপাতে পোশাক বিক্রি করছেন।
১ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এ হাসপাতালটি নানা সংকটে যেন নিজেই ‘অসুখে’ ধুঁকছে। এক দশকের বেশি সময় ধরে চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে হাসপাতালটির স্বাস্থ্যসেবা তলানিতে পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার...
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে আদমপুর বাজার সড়কের প্রস্থ ১৮ ফুট থাকলেও একই সড়কের ওপর নির্মিত সেতু ও কালভার্টের প্রস্থ মাত্র ১০ ফুট। সড়কের তুলনায় সেতু ও কালভার্টের প্রস্থ কম হওয়ায় যানবাহন চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সড়ক যখন বড় করা হয়েছে তখন পুরোনো সেতুগুলো...
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর বালুমহাল ইজারা নিয়ে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। প্রথম দফায় ১১ কোটি ৬০ লাখ টাকার দরপত্র বাতিল হওয়ার পর দ্বিতীয় দফায় একই প্রতিষ্ঠানের দর নেমে আসে মাত্র ৩ কোটি ২০ লাখে, যা নিয়ে সৃষ্টি হয় তীব্র বিতর্ক। পরে তৃতীয় দফায় সংশোধিত দরপত্র আহ্বানের মধ্যেও স্বচ্ছতা...
১ ঘণ্টা আগে