
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এমন একটি নির্বাচন, যা সারা বিশ্বে প্রশংসা অর্জন করবে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আশা করি এই সপ্তাহের মধ্যেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে ঐতিহাসিক এবং পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ১৬-১৭ বছর দেশের মানুষ আওয়ামী সরকারের ‘ফ্যাসিবাদী’ শাসনের কারণে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। নামমাত্র সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকলেও বাস্তবে শেখ হাসিনা দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।
সালাহউদ্দিন আহমদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব বা মানুষের প্রতি প্রকৃত আস্থা বা দায়বদ্ধতা কখনোই দেখাননি। তিনি বাংলাদেশের মানুষের সেবক না হয়ে বরং একটি পাশের দেশের স্বার্থ রক্ষায় কাজ করতেন। তাঁর ক্ষমতায় থাকার মূল উদ্দেশ্য ছিল দেশের সম্পদ লুটপাট করা এবং দেশকে অন্যের প্রভাবাধীন করে ফেলা।
সমাবেশে সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ অন্যরা বক্তব্য দেন।
এর আগে তিনি চকরিয়ার ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করেন এবং একাধিক পথসভায় বক্তব্য দেন। বিএনপির এই নেতা কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে দলের মনোনীত প্রার্থী। তিনি ২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি গুপ্ত দল দীর্ঘ সময় ছাত্রলীগ ও যুবলীগের পরিচয়ে সক্রিয় ছিল। শেখ হাসিনার পতনের পর তারা প্রকাশ্যে এসে নিজেদের বিপ্লবী হিসেবে তুলে ধরছে। এখন তারা নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র করছে।
১৯ মিনিট আগে
টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুজন মারা গেছেন। আজ সোমবার দুপুরে তাঁদের মৃত্যু হয়। মরদেহগুলো তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
‘বিএনপি ১৭ বছরে যে কাজ করতে পারেনি, ২১ দিন রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে তার মধ্য দিয়ে এনসিপি তৈরি হয়েছে। ঢাকা-১৯ আসনে কারচুপি করে বিজয়ী হলে পাঁচ বছর কীভাবে রাজনীতি করেন, আমরা তা দেখে নেব।’
২ ঘণ্টা আগে
গাজীপুরের টঙ্গীতে বিএনপির সমাবেশে যাওয়ার প্রস্তুতির সময় গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৮ কর্মী-সমর্থক দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গী বাজার সেনাকল্যাণ গার্মেন্টসের সামনে একটি ক্লাবঘরে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে