
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন মো. মিলন হোসেন (৩৯) ও মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)।
যাত্রাবাড়ী থানাধীন দোলাইরপাড় এলাকা থেকে গতকাল শুক্রবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি দল বিশেষ অভিযান পরিচালনাকালে গতকাল বিকেলে জানতে পারে, দোলাইপাড়ের গোলচত্বর-সংলগ্ন টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে কয়েকজন অবৈধ অস্ত্রধারী ব্যক্তি অবস্থান করছেন। দলটি পরে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী মিলন হোসেন ও শামিল হোসাইন পালাতে চাইলে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তল্লাশির সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পটুয়াখালীর দশমিনায় জাতীয় সংসদ নির্বাচনে নারী আনসার হিসেবে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ২৪ নারীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তানিয়া বেগম নামের এক ভুক্তভোগী বাদী হয়ে আজ বুধবার বিকেলে দশমিনা থানায় অভিযোগ দেন।
২৩ মিনিট আগে
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ কৃষক দলের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বুধবার রাত ৮টার দিকে শহরের ঝুমুর চত্বর এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়।
৩১ মিনিট আগে
‘আমি জেলা বিএনপির সভাপতি। ধরেন, এইহানে আরেকজন এমপি হইল, জিগায় কেডা? যদি গোড়ায় তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, আমি যদি কই,.... পোলা এইহানে কান ধইরা উডবি-বসবি ১০ বার, ১০ মিয়ার বাপের ক্ষমতা আছে? কিচ্ছু ক্ষমতা নেই।’
৪৩ মিনিট আগে
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটার ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের ওপর হামলা, নির্যাতন ও ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. রাশেদ খান।
১ ঘণ্টা আগে