
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে এক চিকিৎসকের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্যাজুয়ালটির ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। বাগ্বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, আজ শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র-সম্পর্কিত রোগের চিকিৎসাবিষয়ক চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর।
সেমিনারে অংশগ্রহণের আগে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। এ সময় ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তাঁর বিভাগের সীমাবদ্ধতা, জনবল-সংকট এবং দায়িত্ব পালনের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে ডিজি ও তাঁর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় ডিজি তাঁর সফরসঙ্গীর উদ্দেশ্যে বলেন, ‘তাকে সাসপেন্ড করে দাও।’
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ‘পরিদর্শনে সেবার মান নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্যার এবং ডা. ধনদেব বর্মনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যা মোটেও কাম্য নয়।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেলসংকটের মধ্যে অবৈধভাবে তেল মজুত করার খবর পেয়ে শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় দোকানের পাশের একটি বদ্ধ গুদাম থেকে বিভিন্ন ড্রামে অবৈধভাবে মজুত করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রল এবং ২
৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯ কেজি গানপাউডার, কাচ-লোহার পেরেকসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫। নাশকতার উদ্দেশ্যে এসব উপকরণ আনা হয়েছিল বলে ধারণা র্যাবের। এর আগে রোববার উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের...
১০ মিনিট আগে
পাবনার বেড়া উপজেলায় অটোরিকশাচালক ফজলুল হক (৪৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সে সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত থাকায় স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
১২ মিনিট আগে
অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত চারটি স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণের জন্য নোটিশ টানিয়ে দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে এসব স্থাপনা পরিদর্শন শেষে সিটি করপোরেশনের প্রশাসক নোটিশ টানানোর নির্দেশনা দেন।
২৫ মিনিট আগে