
বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে চুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘একাডেমিক কাউন্সিল সভায় চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল শিক্ষার্থীকে বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।’
এর আগে আজ চতুর্থদিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে চুয়েট শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা প্রতিটি বিভাগের প্রবেশ পথে তালা ঝুলিয়ে দেয়। সেই সঙ্গে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক বন্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’—এমন কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওটি লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনের বলে দাবি করা হচ্ছে। এতে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তিকে ‘বাবা’ সম্বোধন করে পাসপোর্ট জমা দেওয়া, ওয়ার্ক...
১৩ মিনিট আগে
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির (৪৭) হত্যাকাণ্ডে মামলা তুলে নিতে আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী ও স্বজনেরা। নিজেদের নিরাপত্তা, আসামিদের গ্রেপ্তারসহ ১১ দফা দাবিতে আজ সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
১৭ মিনিট আগে
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে অভিযান চালায় পুলিশ।
১ ঘণ্টা আগে