শিল্পমন্ত্রীর খেজুরের বদলে বরই দিয়ে ইফতারের বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানের প্রতি রসিকতা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
আজ শনিবার দুপুরে চট্টগ্রামে বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ এলাকায় বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এ কথা বলেন শাহাদাত।
শাহাদাত বলেন, ‘শিল্পমন্ত্রী বলছেন খেজুরের বদলে বরই দিয়ে ইফতার করুন, আঙুর খেজুর লাগবে কেন? এ ধরনের বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানের প্রতি রসিকতা। ইফতারে খেজুরের পরিবর্তে বরই খাওয়ার এমন পরামর্শ রোজদার মানুষের সঙ্গে এক ধরনের পরিহাস। ডামি সরকারের মন্ত্রীরা গরিব সাধারণ মানুষের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করছেন।’
বিএনপির এই নেতা আরও বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা না করে আওয়ামী ডামি সরকার আবারও বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করেছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে সরকারের সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক গতিতে।
শাহাদাত হোসেন বলেন, ডামি সরকার মানুষের জরুরি সেবা বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, সুপেয় পানির সংকটকে ঘনীভূত করেছে। বিদ্যুৎ খাতকে লোপাট করে আইনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ‘ইনডেমনিটি আইন’ তৈরি করেছে। সবজির ভরা মৌসুমেও পেঁয়াজসহ সব জিনিসের দাম এখন আকাশচুম্বী। বাংলাদেশের ইতিহাসে ভরা মৌসুমে পেঁয়াজের চড়া মূল্য নজিরবিহীন ঘটনা। রোজার আগে ডিম, মাছ মাংসসহ সব নিত্যপণ্যের দাম বৃদ্ধির মূল কারণ হলো সরকারদলীয় সিন্ডিকেটের লুটপাট। পরিকল্পিতভাবে নানা অঘটন ঘটিয়ে এরই মধ্যে বাড়িয়ে দিয়েছে চিনির দাম। গ্যাস সংকটে দেশের শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। বাড়িতে বাড়িতে চুলা জ্বলছে না। এ পরিস্থিতি চলতে থাকলে রমজান মাসে ভয়াবহ দুর্ভোগের মধ্যে পড়বে সাধারণ মানুষ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আবদুল মান্নান, সদস্য হারুন জামান, হাজী মো. আলী, মো. কামরুল ইসলাম, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ূন, মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম, হামিদ হোসাইন প্রমুখ।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজনীতি নিষিদ্ধ করা হয় ২০২৪ সালের ২৮ অক্টোবর। তবে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কয়েকটি ছাত্রসংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এমন কর্মকাণ্ডে প্রশাসনের পদধারী গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নিচ্ছেন। এমনকি প্রশাসনের লোকজনও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করছেন।
১ সেকেন্ড আগে
কাঁঠালতলী থেকে মহিষকাটা পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ শ্রীমন্ত নদের বেড়িবাঁধে ১৯৯৮-৯৯ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে চুক্তির মাধ্যমে সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বন বিভাগ গাছ রোপণ করে। বর্তমানে এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ মিটার এলাকায় বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে।
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্সসহ সবকিছু। এর মধ্যে নাটবল্টু খুলে নিয়ে যাওয়ায় ফ্লাডলাইট টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১০ মিনিট আগে
দুপুরের গুলিস্তানকে একটু অচেনাই লাগছিল। কয়েক দিন আগেও যেখানে সারি সারি অবৈধ দোকানের জন্য ফুটপাত বা রাস্তার ধার দিয়ে স্বস্তিতে হাঁটার উপায় ছিল না, সেই জায়গা সোমবার দেখা গেল একদম ফাঁকা। রাস্তায় মানুষ হেঁটে যাচ্ছে স্বস্তিতে, পথ চলতে দোকানের জন্য থমকে যেতে হচ্ছে না।
১৮ মিনিট আগে