
নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্সসহ সবকিছু। এর মধ্যে নাটবল্টু খুলে নিয়ে যাওয়ায় ফ্লাডলাইট টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
জানা যায়, ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে ফতুল্লা স্টেডিয়ামটি আধুনিকায়ন করা হয়। সে সময় গ্যালারি সম্প্রসারণ, আধুনিক প্রেসবক্স, ড্রেসিংরুম নির্মাণ এবং চারটি ফ্লাডলাইট টাওয়ার স্থাপন করা হয়। সবশেষ ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামে। এরপরই ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে স্টেডিয়ামটি।
সরেজমিন দেখা যায়, চারটি ফ্লাডলাইট টাওয়ারের একটিতে দুটি পায়া থেকে খুলে ফেলা হয়েছে সব নাটবল্টু ও প্লেট। ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকা টাওয়ারের বাকি দুটি পায়া থেকেও যে নাটবল্টু সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তা বোঝা যায় ভারী আঘাতের চিহ্ন দেখে। সুযোগ পেলে সেগুলোও সরিয়ে ফেলা হবে। টাওয়ারের নাটবল্টু ও প্লেট সরিয়ে নেওয়ার ফলে ঝড় কিংবা ভূমিকম্পে পড়ে যেতে পারে টাওয়ারটি। আর এতে পাশে থাকা রাস্তা ও বহুতল আবাসিক ভবন হতে পারে ক্ষতিগ্রস্ত।
জানতে চাইলে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য নূরজামাল হাসান বলেন, ‘আমরা সাবেক বিসিবি প্রেসিডেন্টের কাছে এই স্টেডিয়ামটি সংস্কারের কথা বলেছিলাম। কিন্তু তখন সংস্কারের কোনো উদ্যোগ নেননি তিনি। নতুন প্রেসিডেন্ট এদিকে মনোযোগ দেবেন বলে আশা করি। বিগত সময়ে বিপুল অর্থ সংস্কারের নামে ব্যয় করলেও সেখানে লুটপাট হয়েছে। আমরা চাই নতুন করে এই স্টেডিয়ামটি সংস্কার ও ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। বিসিবি বা ক্রীড়া মন্ত্রণালয় এগিয়ে এলে এ ধরনের পার্টস লোপাট কমে আসবে।’
জেলা ক্রীড়া কর্মকর্তা সাথী আক্তার বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। ঝুঁকির বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হবে। আশা করি, জেলা প্রশাসক এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’

হাসপাতালের পাশে পুকুর। তবে তাতে নামার সুযোগ নেই। কারণ, এর পাশেই ফেলা মেডিকেল বর্জ্য (চিকিৎসাবর্জ্য)। আর এতে দূষিত হচ্ছে পানি। একই সঙ্গে দুর্গন্ধও ছড়াচ্ছে। এতে ভুগছে হাসপাতালের স্টাফ কোয়ার্টারসহ আশপাশের বাসিন্দারা। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৃষ্ট দূষণে স্বাস্থ্যঝুঁকিতেও রয়েছে তারা।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের একটি মামলায় আসামি করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলাটিতে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়।
৫ ঘণ্টা আগে
যমুনার তীরঘেঁষা চৌহালী উপজেলার চর সলিমাবাদে বিকেলের আকাশ তখন মেঘলা। সামনে যমুনা নদী। একের পর এক ঢেউয়ের শব্দ। আর নদীর কাছেই মাটির চুলায় হাঁড়ি বসিয়ে রান্নায় ব্যস্ত ৬০ বছর বয়সী সাবিয়া বেগম। নদীর দিকে তাকাতেইা তাঁর চোখে পড়ে শুধু ভয়, স্মৃতি আর হারানোর গল্প।
৫ ঘণ্টা আগে
যশোরে জেলা যুবলীগের ব্যানারে মিছিল হয়েছে। রোববার বিকেলে শহরতলী ধর্মতলা থেকে বের হওয়া এই ঝটিকা মিছিলে পুলিশ ধাওয়া দিলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলে অংশ নোওয়ার অভিযোগে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ১০ জনকে আটক করে।
৭ ঘণ্টা আগে