
রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। আজ বুধবার নগরীর ষোলোশহরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) শিক্ষার্থীরা সড়ক ছাড়েননি। আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়।
নগরের গুরুত্বপূর্ণ এ সড়কে অবরোধের ফলে দীর্ঘ যানজট তৈরি হয়েছে ষোলোশহর থেকে বায়েজিদ, বহদ্দারহাট, চকবাজার, জিইসি মোড়সহ আশপাশের বিভিন্ন সড়কে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের যে তিন দফা দাবি আছে, তা আদায়ে গত ছয় মাস ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম। দাবিদাওয়ার বিষয়ে বর্তমান সরকারের কোনো প্রতিক্রিয়া না দেখানোর পরিপ্রেক্ষিতে আজ ‘‘লংমার্চ টু ঢাকা’’ কর্মসূচি দেওয়া হয়।
‘ওই কর্মসূচিতে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। হামলায় আমাদের অনেক শিক্ষার্থী রক্তাক্ত হয়েছে। আমাদের ভাইদের রক্তাক্ত করার প্রতিবাদ ও বিচারের দাবিতে আমরা এখানে এসেছি।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেল ৪টা থেকে দুই নম্বর গেট এলাকায় জড়ো হতে শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। তাঁদের অনেকে বাসে করে চট্টগ্রামের রাউজানের ক্যাম্পাস থেকে কর্মসূচিতে যোগ দেন। এ সময় তাঁরা সেখানে সমাবেশ ও দাবি মেনে নিতে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের দাবিদাওয়ার মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।
এর আগে ২৪ আগস্ট থেকে তিন দফা দাবিতে ক্লাস বর্জন, ব্লকেড কর্মসূচি ও ডিসি অফিসে বিক্ষোভ পালন করেন চুয়েট শিক্ষার্থীরা।

পঞ্চগড়ের বোদায় এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ২৫ হাজার টাকা নেওয়া এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন (৩০) বাদী হয়ে বোদা থানায় মামলা করেছেন।
৬ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীলা ধুলন্ডা গ্রামের লিটন শেখের মেয়ে।
৯ মিনিট আগে
খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিআইডির ইনস্পেক্টর মো. ফজলুর রহমান (৫০) নিহত হয়েছেন। আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে খুলনার খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।
১০ মিনিট আগে
মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবুল শিকদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করেন এলাকাবাসী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস আগুন নেভায়।
১৫ মিনিট আগে