
পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় আদালত এহতেশামুল হক ওরফে ভোলার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আজ রোববার বিকেলে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী কে এম সাইফুল ইসলাম। শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান আবেদন নামঞ্জুর করেন।
ভোলার আইনজীবী আজকের পত্রিকাকে বলেন, ‘শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। আমরা এ আদেশের বিরুদ্ধে আপিল করব।’
গত শনিবার ভোররাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বেনাপোল থেকে ভোলাকে গ্রেপ্তার করে। পরে বিকেলে চট্টগ্রাম আদালতে হাজির করেন। এরপর সন্ধ্যায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তিতে বাবুল আক্তারের নির্দেশে মাহমুদা খানম মিতুকে হত্যার কথা স্বীকার করেন তিনি।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। এ ঘটনায় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পিবিআই এ বছরের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়।
ওই দিন মাহমুদার বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। বর্তমানে পিবিআই মামলাটি তদন্ত করছে।
মিতুর বাবার দায়ের করা এ মামলায় ১৫ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন লাভ করেন ভোলা। জামিনের মেয়াদ শেষে মহানগর দায়রা আদালত ১৪ অক্টোবর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি আত্মগোপনে থাকাকালে শনিবার ভোররাতে গ্রেপ্তার হন।
এর আগে ২০১৬ সালের ২৭ জুন নগরের বাকলিয়া থেকে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হন ভোলা। অপরদিকে মিতু হত্যার ঘটনায় ২০১৬ সালে সাবেক এসপি বাবুল আক্তারের মামলায় ভোলা ২০১৯ সালের ১৯ ডিসেম্বর জামিনে মুক্তি পান।

রোগীদের হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া এবং অর্থের বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের একটি দল এ অভিযান চালায়। দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা এতে নেতৃত্ব দেন।
২ ঘণ্টা আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায়।
২ ঘণ্টা আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
২ ঘণ্টা আগে