চট্টগ্রাম সমুদ্রবন্দরে দুইটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কেউ হতাহত না হলেও জাহাজ দুটির কাঠামোগত কিছু ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার বন্দরের বহির্নোঙরে এ ঘটনা ঘটে।
আজ বিকেল চারটার দিকে বন্দরের বহির্নোঙরে পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি নাভিওস সেলেস্টিয়াল নোঙর সরে লাইবেরিয়ার পতাকাবাহী আরেকটি বাল্ক ক্যারিয়ার এমভি ফেন্ডলি আই লেন্ড এর সঙ্গে সংঘর্ষ হয়।
পরে উভয় জাহাজের স্থানীয় এজেন্ট, পিঅ্যান্ডআই ক্লাবের (বিমা প্রদানকারী ও জাহাজ মালিকদের সমন্বয়ে গঠিত সংস্থা) ইতিমধ্যেই ক্ষতিপূরণের জন্য নিযুক্ত হয়ে সমস্যার নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বন্দর সচিব মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের কারণে দুইটি জাহাজের ছোটখাটো কাঠামোগত ক্ষতি হয়েছে। জাহাজ দুইটির নোঙরের অবস্থান পরিবর্তন হয়েছে। বর্তমানে জাহাজ দুইটি নিরাপদে নোঙর করা হয়েছে।’

সেলিমের ছেলে অন্তরের সঙ্গে এলাকার সজল, শাওন, ফাহাদ, রিয়াজসহ কয়েকজন কিশোরের সিনিয়র–জুনিয়র বিষয় নিয়ে বিরোধ ছিল। শনিবার দুপুরে এ নিয়ে মোবাইলে অন্তর ও সজলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় সজল তাঁর সহযোগীদের নিয়ে সেলিমের বাড়ির সামনে এলে অন্তর বাইরে বের হয়ে আসেন।
১ ঘণ্টা আগে
দর্শনার্থী জসিম উদ্দিন বলেন, ‘বলীখেলা আমাদের ঐতিহ্যের একটি বড় অংশ। প্রতিযোগীদের শক্তি আর কৌশলের লড়াই খুবই উপভোগ করেছি। এমন আয়োজন নিয়মিত হলে ভালো লাগবে।’
১ ঘণ্টা আগে
মহতরপাড়া এলাকার জুয়েল নামের এক ব্যক্তির কাছ থেকে কিছুদিন আগে ফাজিলখার হাট এলাকায় মোবাইল ফোন ছিনিয়ে নেন ওই ব্যক্তি। শনিবার রাতে বড় উঠান এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় তাঁকে ধাওয়া দিলে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়ি থানা এলাকায় গাছ, বাঁশ, বালু কিংবা মাটি পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এই চাঁদার কারবার চলে থানার ওসির নামে। প্রতি মাসে আদায় হয় ৪ থেকে ৫ লাখ টাকা। এর মধ্যে ২ লাখ টাকা যায় ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিমের পকেটে। চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন...
৭ ঘণ্টা আগে