
চট্টগ্রামে পুলিশকে গুলি ছোড়া ও হত্যা মামলার আসামি আলোচিত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৫ মার্চ) রাতে তাঁকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। তিনি বলেন, গ্রেপ্তার সাজ্জাদ এখন রাজধানীর তেজগাঁও থানায় রয়েছেন। রাতে তাঁকে চট্টগ্রামে পাঠানো হবে।
সাজ্জাদকে ধরতে গত কয়েক দিন ধরে চট্টগ্রাম মহানগরে পুলিশের একটি বিশেষ টিম ঢাকায় অবস্থান করছিল।
সাজ্জাদ ঢাকায় বসুন্ধরা সিটি শপিং মলে এক সহযোগীসহ ঘোরাঘুরি করছিলেন। সেখানে চট্টগ্রামের এক ব্যক্তি তাঁকে দেখে চিনতে পারেন। ওই ব্যক্তি লোকজন জড়ো করে সাজ্জাদকে ধরে ফেলেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
জানা যায়, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন। নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় পরিচিত ছোট সাজ্জাদ হিসেবে পরিচিত। তিনি বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। ছোট সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
গত বছরের ২১ অক্টোবর নগরীর চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় দোকানে বসে চা পানের সময় কালো রঙের একটি গাড়িতে করে গিয়ে তাহসিন নামে এক যুবককে গুলি করে খুন করা হয়। ওই ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবার করা মামলায় ছোট সাজ্জাদ প্রধান আসামি।
এ ছাড়া গত জানুয়ারিতে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে পেটানোর হুমকি দেন এবং পুলিশকে লক্ষ্য করে গুলি করেন।
আরও খবর পড়ুন:

চট্টগ্রামের একটি হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের দাবি, সদ্য জন্ম নেওয়া সন্তানের মুখ দেখার ১৫-২০ মিনিট পর ওষুধ কিনতে গেলে ডিবি পরিচয়ে তাঁকে হাসপাতাল থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই ট্রলি উল্টে জগন্নাথ কর্মকার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগন্নাথ কর্মকার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকার দুলাল কর্মকারের ছেলে।
৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রবাসী রবিন ঢালীর স্ত্রী স্বর্ণালংকার, নগদ অর্থ ও মুঠোফোন নিয়ে চলে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন—এমন অভিযোগে আদালতে মামলা করেছেন রবিনের বাবা আমিরুল ঢালী। অভিযোগ অস্বীকার করে লামিয়ার দাবি, প্রথম স্বামীকে তালাক দিয়েই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।
১৫ মিনিট আগে
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তিন সহপাঠী। কিন্তু স্কুলে না গিয়ে অটোরিকশায় পৌঁছে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকায় যাওয়া। তবে অপরিচিত এলাকায় গিয়ে পথ হারিয়ে শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তারা।
২৭ মিনিট আগে