
রাজধানীতে টানা ভারী বৃষ্টির কারণে তেজগাঁও রেললাইনের কয়েকটি স্থানে পানি জমেছে। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। পরিস্থিতি বিবেচনায় যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চালকদের সতর্কতার সঙ্গে এবং প্রয়োজন হলে ধীর গতিতে ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগ।

দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা হবে যাতে শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান-উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে। অতীতের মতো কেবল সনদনির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা, মূল্যবোধ ও বাস্তব কর্মজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাই হবে সরকারের অগ্রাধিকার...

শুভ্রকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা-পুলিশ। প্রথমে ভবনের গেটে তালা এবং নিরাপত্তাকর্মীরা অসহযোগিতা করায় ভেতরে প্রবেশ করতে পারেনি পুলিশ।

তেজগাঁওয়ে এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেওয়া যাবে না। আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি, সমন্বয় ও পেশাদারত্ব বাড়ানোরও আহ্বান জানান তিনি।