
ভ্রমণে গিয়ে ফ্রিতে নৌকা না পেয়ে ঘাটের দায়িত্বে থাকা ভূমি অফিস সহায়ককে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে নৌকার মাঝিরা কর্মবিরতি পালন করেছেন। পরে প্রশাসন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসে দুঃখ প্রকাশ করে বিষয়টি সমাধান করেন।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। অভিযুক্ত নাছির উদ্দিন আহমেদ সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি। মারধরের শিকার জাবেদ আহমেদ ঘাটের খাস কালেকশনের দায়িত্বে থাকা ভূমি অফিসের অফিস সহায়ক।
ভুক্তভোগী জাবেদ আহমেদ আজকের পত্রিকা’কে বলেন, ‘দুপুর ১২টার দিকে তিনি (নাছির উদ্দিন আহমেদ) এসে ফ্রিতে নৌকা চান। আমি বলি ইউএনও স্যারের সঙ্গে কথা বলতে। তখন তিনি উত্তেজিত হয়ে আমার গায়ে হাত তোলেন। চড়থাপ্পড় মারেন। পরে আমরা আধা ঘণ্টা নৌকা চালানো বন্ধ রাখি। পরে ইউএনও, ওসি স্যারসহ কর্মকর্তারা এসে বিষয়টি সমাধান করেন। আর এসপি নাছির সাহেব মাফ চেয়েছেন।’
কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার বলেন, ‘মিস বিহেভ হয়েছিল। ওনারা দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি শেষ।’
এ বিষয়ে জানতে সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি নাছির উদ্দিন আহমেদের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করে সেটি বন্ধ পাওয়া যায়।
আরও খবর পড়ুন:

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৪ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৫ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৫ ঘণ্টা আগে