
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার (১৪ জানুয়ারি) এ শোকজ করেন চট্টগ্রাম-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ।
শোকজ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। ওই প্রীতিভোজে শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. জসিম উদ্দিন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওর বিষয় উল্লেখ করে চট্টগ্রাম-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে অভিযোগ দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক আসহাব উদ্দিন চৌধুরী। এ ঘটনায় শাহজাহান চৌধুরী ও জসিম উদ্দিনকে শোকজ করা হয়।
ওই শোকজ নোটিশে আগামী সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় শাহজাহান চৌধুরীকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন বলেন, ‘বিভিন্ন মাধ্যমে একটি প্রীতিভোজ অনুষ্ঠানে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ায় জামায়াতের প্রার্থীকে শোকজ করা হয়েছে বলে শুনেছি। তবে ওই শোকজ নোটিশ এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। শোকজ নোটিশ পাওয়ার পর যথাসময়ে জবাব দেওয়া হবে।’

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
১২ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
১ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে