
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করে বলেছেন, ‘আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারী যাব না। ফতোয়ার জন্য পটিয়াও যাব না। ফতোয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে, জামায়াতে ইসলামীকে ইসলামি...

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার (১৪ জানুয়ারি) এ শোকজ করেন চট্টগ্রাম-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ।

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে লিফট মেরামতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ইব্রাহিম খলিল অপু (২৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রশাসনের লোকেরা ‘আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে’— বিতর্কিত এই মন্তব্যের জন্য শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশটি তাঁকে পাঠানও হয়েছে।