
সরকার শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে চায়। কিন্তু দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে কেউ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে সে যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আর বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো ধরনের বহিরাগত প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে তিনি প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় মনে হয়েছে, আমি কোনো প্রকৃতির মাঝে ঢুকে গেছি। সত্যিই অসাধারণ। আজকের এই অনুষ্ঠানের একটা বৈশিষ্ট্য আছে। বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যেই মন্দির হচ্ছে, এটা বাইরে কোথাও না। আমরা বলি, ইউনিটি ইন ডাইভার্সিটি। যেখানে ডাইভার্সিটি থাকবে না, সেখানে প্রগ্রেসিভ হতে পারে না।’
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়; এটি বৈশ্বিক সমস্যা। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক দেরিতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। সরকারকে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হয়, সামান্য এই দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে এবং অচিরেই পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান তিনি।

মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য অঞ্চলবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। এ ছাড়া অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী ও কো-চেয়ারম্যান অনিতা চৌধুরীও অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত সনাতন ধর্ম পরিষদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১১ সালে তৎকালীন প্রশাসন মন্দির নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেয়।

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ২৪ জন আহত হয়েছেন।
১৩ মিনিট আগে
স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় মো. সুমন এবং স্বামীর পরিবারের পক্ষ থেকে করা চুরির মামলায় স্ত্রী নাসিমা আক্তারকে কারাগারে পাঠানো হয়। আজ বুধবার দুপুরে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এই আদেশ দেন।
৩২ মিনিট আগে
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি আসে। গাড়িটি ৬ নম্বর রোডের মুখে থামার কিছুক্ষণের মধ্যেই কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে জানা যায়, আব্দুল্লাহ ও হৃদয় ওরফে গন্ডার গুলিবিদ্ধ হয়েছেন। তবে তারা বর্তমানে কোথায় আছে তা জানা যায়নি...
৩৪ মিনিট আগে
হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহদি হাসান। আজ বুধবার ফেসবুক লাইভে এই অভিযোগ করেন তিনি। তবে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন অভিযোগ অস্বীকার করেছেন।
৪৩ মিনিট আগে