
ফেনীর সোনাগাজীতে স্বামী ও স্ত্রীর একে অন্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় দুজনকেই কারাগারে পাঠিয়েছেন আদালত। স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় মো. সুমন এবং স্বামীর পরিবারের পক্ষ থেকে করা চুরির মামলায় স্ত্রী নাসিমা আক্তারকে কারাগারে পাঠানো হয়। আজ বুধবার দুপুরে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এই আদেশ দেন।
জানা গেছে, সোনাগাজীর সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবরে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। অভিযোগ অনুযায়ী, বিয়ের দুই মাস পর নাসিমা পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় চার ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে চলে যান। এই ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমা আক্তারের বিরুদ্ধে আদালতে চুরির মামলা করেন। অন্যদিকে নাসিমা তাঁর স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুটি মামলা একই আদালতে বিচারাধীন থাকায় বিচারক একাধিকবার উভয় পক্ষকে আপস-মীমাংসার সুযোগ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না হওয়ায় বুধবার মামলার শুনানিতে স্বামী-স্ত্রী আদালতে হাজির হন। শুনানি শেষে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্বামীর পক্ষের আইনজীবী রবিউল হক ফরহাদ বলেন, দুই মামলায় স্বামী-স্ত্রী উভয়েই জামিনে ছিলেন। আদালত বিষয়টি মীমাংসার জন্য যথেষ্ট সময় দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হওয়ায় আদালত তাঁদের দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ফেনী আদালতের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, পারস্পরিক বিরোধের এ দুই মামলায় আদালতের আদেশে স্বামী ও স্ত্রী উভয়কে কারাগারে পাঠানো হয়েছে।

২০ থেকে ২৫ জনের একটি দল মুখোশ পরে জোরপূর্বক অফিসে প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের মালিক প্রদীপ ঢালী ও অংশীদার এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে। এ সময় অফিসে থাকা অ্যাকাউন্টস ম্যানেজার মো. ইব্রাহিম হাওলাদার ও ইলেকট্রিশিয়ান মো. জালাল তাদের পরিচয় ও অফিসে...
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হিমেল (২১) নামে এক যুবককে আটক করতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করা হয়। বুধবার সন্ধ্যায় ৬ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানায়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। পরিকল্পনা করে তাঁরা দেশে এসে অপহরণের ঘটনাটি ঘটান এবং পরে আবার মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন...
১৪ মিনিট আগে
বরিশাল নগরে কেএমসি নামক একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্মচারীদের সঙ্গে মৃত ব্যক্তির স্বজনদের হাতাহাতি হয়েছে। আজ বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে নগরের বাজার রোডে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
১৭ মিনিট আগে