
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ২৪ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীদের পাশাপাশি বাসটির চালকও রয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার (১০ জুন) বিকালে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে অর্ধশতাধিক শিক্ষার্থী ছিলেন। তাঁরা বনভোজনের জন্য উত্তরা থেকে ময়মনসিংহে যাচ্ছিলেন। রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় অনেক শিক্ষার্থীর হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
জয়দেবপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের মাওনা আল হেরা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় মহাসড়কের ওই অংশে কোনো গর্ত বা খাদ ছিল না। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় নিহতের খবর পাওয়া যায়নি।

বাগেরহাটে হামলায় নিহত বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি অভিযোগ করেছে। জামায়াতের তিন কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, এখনো মামলা হয়নি, তবে হত্যাকারীদের শনাক্তে একাধিক দল কাজ করছে।
১৬ মিনিট আগে
বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা ভারতীয় পণ্য আত্মসাতের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে কাস্টমস
২০ মিনিট আগে
২০ থেকে ২৫ জনের একটি দল মুখোশ পরে জোরপূর্বক অফিসে প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের মালিক প্রদীপ ঢালী ও অংশীদার এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে। এ সময় অফিসে থাকা অ্যাকাউন্টস ম্যানেজার মো. ইব্রাহিম হাওলাদার ও ইলেকট্রিশিয়ান মো. জালাল তাদের পরিচয় ও অফিসে...
৩২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হিমেল (২১) নামের এক যুবককে আটক করতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করা হয়। বুধবার সন্ধ্যায় ৬ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩৩ মিনিট আগে