
বগুড়ায় পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছুরিকাহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে।
আহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে এসআই মইনুল ইসলাম মোটরসাইকেলে বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলদীঘি পেপসি কোম্পানির সামনে কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে তাঁর কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয় এবং তাঁর ডান পায়ে ছুরিকাঘাত করে। পরে তিনি নিজেই একজন অটোরিকশাচালকের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়েছে। কী কারণে এসআই মইনুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।’

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত রোববার (২৬ জুলাই) বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজকের পত্রিকায় বাবলুর বিষয়ে খবর প্রকাশের পর অনেকেই তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
৩ মিনিট আগে
দিনাজপুরের সেতাবগঞ্জে ১৩টি চিনিকল ও ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণ এবং কৌশলগত বিক্রয়ের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আন্দোলনকারীরা সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে ৬ দফা দাবি তুলে ধরে সরকারকে বেসরকারিকরণের উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান।
৪ মিনিট আগে
গত দুই মাসে সরাইল রিজিয়নের প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্তজুড়ে ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। মঙ্গলবার কুমিল্লার কোটবাড়িতে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে এ তথ্য জানিয়ে বাহিনীটি সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতার কথা তুলে ধরে।
২২ মিনিট আগে
সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি নতুন মোড় নিয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করেন অনশনকারীরা। এতে যানজটের সৃষ্টি হয়ে যাত্রী ও যানবাহন চালকেরা ভোগান্তিতে পড়েন
৩৯ মিনিট আগে