
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহদি হাসান ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ করেছেন। আজ বুধবার দুপুরে রিকশায় বসে ফেসবুক লাইভে এসে তিনি এই অভিযোগ তোলেন। তবে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন অভিযোগটি অস্বীকার করেছেন। এ ঘটনায় মাহদি হাসান হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মৌখিক অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মাহদি হাসানের ফেসবুক লাইভে শোনা যায়, শহরের কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের কর্মীরা তাঁর ওপর হামলার চেষ্টা করেছেন। একপর্যায়ে রিকশায় করেই তিনি হবিগঞ্জ সদর থানার ভেতরে যান।
জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ মাহদির সাজানো নাটক এবং ভাইরাল হওয়ার অপচেষ্টা মাত্র।
রিংগন আরও বলেন, ‘মাহদির ফেসবুক লাইভেই তাঁর অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ, লাইভে যখন তিনি রিকশার পেছনের অংশ দেখাচ্ছিলেন, তখন সেখানে কাউকে দেখা যায়নি। ছাত্রদলের বিরুদ্ধে আনা পুরো অভিযোগই ভিত্তিহীন, মিথ্যা ও সাজানো নাটক।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘আমরা যত দূর জেনেছি, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করার কারণে মাহদি হাসানের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরোধ রয়েছে। তবে আজকের হামলার অভিযোগসংক্রান্ত ভিডিওতে আমরা ছাত্রদলের কাউকে দেখতে পাইনি এবং তিনি কাউকে সুনির্দিষ্টভাবে দেখাতেও পারেননি।’
ওসি আরও বলেন, ‘মাহদি আমাদের কাছে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

গত দুই মাসে সরাইল রিজিয়নের প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্তজুড়ে ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। মঙ্গলবার কুমিল্লার কোটবাড়িতে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে এ তথ্য জানিয়ে বাহিনীটি সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতার কথা তুলে ধরে।
১৮ মিনিট আগে
সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি নতুন মোড় নিয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করেন অনশনকারীরা। এতে যানজটের সৃষ্টি হয়ে যাত্রী ও যানবাহন চালকেরা ভোগান্তিতে পড়েন
৩৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় অতিরিক্ত পানির কারণে নির্ধারিত সময়ে খাল খননের কাজ শেষ হয়নি। ফলে প্রকল্পের অব্যবহৃত ২ কোটি ৯৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত গেছে। এতে খাল খনন প্রকল্পটি পুনরায় বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, সদরপুরের আটরশি এলাকায় সড়কে চাঁদা তোলার সময় হাতিটি শুঁড় দিয়ে ইজিবাইকটি উল্টে ফেলে। এ সময় মায়ের সঙ্গে থাকা ১০ মাসের শিশু আরিশা জান্নাত ইজিবাইকের নিচে চাপা পড়ে এবং আরও কয়েকজন যাত্রী আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে পিটুনি দেয় এবং হাতিটিকে আটক করে।
৪১ মিনিট আগে